জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২২:১১আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:১১

জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারীদের মধ্যে একজন। স্বাধীনতার ঘোষণা করা আর ঘোষণা পাঠ করা এক কথা নয়। পাঠক কখনও ঘোষক হতে পারেন না। জিয়া দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক।’

বুধবার (১০ মার্চ) অনলাইন ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ৭ মার্চের আওয়ামী লীগের আলোচনা সভায় মিথ্যাচার করেছেন’ বক্তব্যেরও জবাব দেন তিনি।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যাচার করেননি বরং জাতির সামনে ইতিহাসের প্রমাণিত সত্য তুলে ধরেছেন। বিএনপি কখনও সত্য শুনতে চায় না। তাই ঐতিহাসিক সত্য প্রকাশ করায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’

জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হতো না, বিএনপি মহাসচিবের এমন দাবি স্বাধীনতার ইতিহাস বিকৃতির সামিল বলে মন্তব্য করেন কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্ত অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী