দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ১৪:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ১৫ ও ২১ আগস্ট-সহ দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এমনকি দলটি এ দেশের গণতন্ত্রেরও হত্যাকারী।’ সোমবার (১৫ মার্চ) নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে। কিন্তু অবুঝ শিশু শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিল? তারা ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল?’

বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে প্রশ্ন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘ল এর আঁতুড়ঘরে।  মিলিটারি ডিকটেটর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সেই ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল। সে দিক থেকে তারা এ দেশের গণতন্ত্রের হত্যাকারীও বটে। আর তাই দলটির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পাই।’

সমসাময়িক সময়ে বিএনপি’র লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অপরাজনীতির সব উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবল হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী