যারা মোদির সফরের বিরোধিতা করছে, তারা সাম্প্রদায়িক গোষ্ঠী: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১০:৪৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ১০:৫৪

যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলোদেশে আসার বিরোধিতা করছে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা কোনও ব্যক্তি বিশেষকে আমন্ত্রণ জানাইনি। আমরা আমন্ত্রণ জানিয়েছি একাত্তরে আমাদের প্রধান মিত্র দেশ ভারতের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে।’

শুক্রবার (২৬ মার্চ) ভোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্তকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতাকারীদের কুচক্রী আখ্যায়িত করে কাদের আরও বলেন, ‘বিজয় সুসংহত করার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি এবং বর্ণচোরা মুক্তিযুদ্ধাদের চিহ্নিত করতে হবে, প্রতিহত করতে হবে। বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শক্তির চেয়ে কম শত্রু নয়। এরাও সমভাবে ক্ষতিকর, এটা বরং আরও বেশি ক্ষতিকর।’

স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম