২০১৯ সালেও পরাজিত হবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৭:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৭:৫৯

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের নির্বাচনেও পৌর নির্বাচনের মতো খালেদা জিয়া ও তার দলের প্রতীক ধানের শীষ পরাজিত হবে। মঙ্গলবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। আমরা আন্দোলন করে সফল হয়েছিলাম। তাই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনি আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। আন্দোলনে ব্যর্থ হলে সাফল্য আসে না।
খালেদা জিয়ার ইতোপূর্বের ঘোষণার কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি আপনি বলেছিলেন- শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। আপনি আদালতে সারেন্ডার করে ঘরে ফিরেছিলেন। এভাবে বহুবার আপনাকে সারেন্ডার করতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির সব নেতা আজ মনে করে- খালেদা জিয়া ও তার বিদেশে পালিয়ে থাকা ছেলের কারণে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বিএনপি। 

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, পৌরসভা নির্বাচনে এসেছেন, এখন সংবিধান মেনে নিন। সংবিধান না মানলে ২০১৯ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এখন ২০১৯ সালের নির্বাচনে যাবো বললে আমরা কবুল বলবো।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, খালেদার অনুতাপ দিবস পালন করা উচিৎ। উনি বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবেন না। নাকে খত দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে পৌর নির্বাচনে এসেছেন। ২০১৯  সালের সংসদ নির্বাচনেও উনি আসবেন।

মঙ্গলবার  ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত ও মো. নাসিম।

/পিএইচসি/এইচকে/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক