সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় বিএনপি জড়িত: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৬:২৪আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৭:১০

দেশে চলমান সহিংস ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার।’

সোমবার (২৯ মার্চ) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপরে ভর করে বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি আবারও শুরু করেছে অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে, তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে।’

বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে মন্তব্য করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তাণ্ডবে তাদের (বিএনপির) উসকানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীতের ধারাবাহিকতায় প্রমাণ করেছে যে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।’

কাদের এসব দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী