জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ১৪:৪৩আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৪:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যিনি যে  দলই করুন, হত্যার রাজনীতি কারও কাম্য নয়।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন।না। হত্যার রাজনীতির পরিণতি জিয়াউর রহমানকে ভোগ করতে হয়েছে।’

ওবায়দুল কাদের আজ বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ১৯৭৫'এর  নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি। হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেতো না। হত্যার রাজনীতির পরিণতি জিয়াউর রহমানকে ভোগ করতে হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি  তারই অনন্য দৃষ্টান্ত ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

পরে শেখ জামালের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা শ্রমিক লীগ, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের