চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ১৭:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭:৫৯

দলের নেতাকর্মীদের যেকোনোও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সামনে দু’টি চ্যালেঞ্জ। সেগুলো হলো— করোনা মহামারির দ্বিতীয় তরঙ্গ কার্যকরভাবে মোকাবিলা করা এবং সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীসহ রাষ্ট্রবিরোধী সব গোষ্ঠীর ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস মোকাবিলা করা।’  এ লক্ষ্যে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ রয়েছে। এই রাষ্ট্র সকল দুর্যোগ এখনও সফলভাবে মোকাবিলা করছে। কারণ,  শেখ হাসিনা তার সকল মেধা, সততা, সাহস, পারদর্শিতা ও কঠোর পরিশ্রম দিয়ে জাতির পাশে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন।’

তিনি বলেন, ‘এর জন্য দরকার কর্ম দক্ষতা, কমিটমেন্ট আর কঠোর পরিশ্রম।  রাষ্ট্র, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস চলছে, সেটি তিনি সর্বত্রভাবে মোকাবিলার আহ্বান জানান তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যদের।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে উপকমিট ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন— তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব এবং দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।    আলোচনায় অংশ নেন— প্রফেসর মাহফুজুর রহমান, ড۔ শাহজাহান মাহমুদ  সাজ্জাদুল হাসান, প্রফেসর হেলালুদ্দীন নিজামী, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিগেডিয়ার (অব.) ডা. মো. শাহজাহান, নওশের রহমান, প্রফেসর ড. অসীম সরকার, ডা. জাহানারা আরজু, ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আমেনা কোহিনুর, আতাউল মাহমুদ, সৈয়দ আবু তোহা, অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, শেখ আদনান ফাহাদ, রায়হান কবির, ফাহিম শাহরিয়ার, রকিবুদ্দিন আহমেদ ঢালী, মাসুদ পারভেজ খান ইমরান, রাজীব হোসেন প্রমুখ।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী