আ. লীগের সম্মেলন অনুষ্ঠানে ১০ উপকমিটি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ২৩:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২৩:৩৩

বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহকে মাথায় নিয়ে সম্মেলনের প্রস্তুতি শুরু করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনকে ঘিরে ১০টি উপকমিটির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বৃহস্পতিবার (৭ জানুয়ারি)।দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় তলায় কেন্দ্রীয় নেতারা অনানুষ্ঠানিক বৈঠক করেন সম্মেলন নিয়ে।
সূত্র মতে, বৈঠক থেকে দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাককে উপকমিটিগুলোর বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা ও তার প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি জুড়ে একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ার কারণে এবারের সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানের বদলে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আগামী শনিবার (৯ জানুয়ারি) দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন,কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

বৈঠক সূত্র জানায়, অভ্যর্থনা, খাদ্য, দফতর, সাজ-সজ্জা, প্রচার-প্রকাশনা, মঞ্চ, শৃঙ্খলা, স্বাস্থ্য, গঠনতন্ত্র সংশোধন, যোগাযোগ উপকমিটির বিষয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে। আজ-কালের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ড. আব্দুর রাজ্জাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উপকমিটিগুলোর আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য কারা হবেন এ বিষয়ে নির্দেশনা নেবেন।

দলীয় সূত্র জানায়,প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মনোনয়ন দানের জন্য যে বোর্ড গঠিত হয়েছে তা আওয়ামী লীগের গঠনতন্ত্রে সংযোজিত হবে।

পিএইচসি/এমএসএম/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী