উপনির্বাচনে কারা হচ্ছেন আ.লীগের প্রার্থী, সিদ্ধান্ত শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৯:১৪আপডেট : ১২ জুন ২০২১, ০১:০৪

শনিবার (১২ জুন) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১১ জুন) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এ সভা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। তিনটি আসনে ৯৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন গত ২ জুন এ তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের এমপি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী