ট্রাইব্যুনালে খালেদার বিচারের দাবি চুমকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৭:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৭:৩৫

খালেদা জিয়ামুক্তিযুদ্ধে শহীদদের অমর্যাদা, যুদ্ধ নিয়ে কটাক্ষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার হতে হবে বলে দাবি করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রাজধানীর ইডেন মহিলা কলেজ মিলনায়তনে ইডেন মহিলা কলেজের বাৎসরিক সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চুমকি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের নাম্বার ওয়ান মহিলা রাজাকার। ট্রাইবুনালে তার বিচার হওয়া দরকার। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অমর্যাদা করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের খালেদা প্রশ্রয় দিয়েছেন। তাদের বিচার বাধাগ্রস্ত করতে তিনি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এ জন্য বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হওয়া দরকার। মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার স্ত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক। যুদ্ধাপরাধীদের সমর্থনে ষড়যন্ত্র করার দায়ে কূটনীতিকদের যেমন ফেরত পাঠানো হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়াকেও পাশের কোনও দেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে গৃহে অবরুদ্ধ রেখে বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। নারীকে নিচু করে দেখার কোনও যৌক্তিকতা নেই। প্রতিটি সন্তান তার মায়ের নামে পরিচিত হবে এটাই স্বাভাবিক।

 

/ইউআই/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম