স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ০০:০০আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:০০

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ , মঙ্গলবার (২৭ জুলাই)।

১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৭ বছরে পদার্পণ করলো। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে  কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। তবে করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। তবে সীমিত আকারে কিছ কর্মসূচি পালন করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক করোনা মহামারির শুরু থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভয়কে জয় করে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের কর্মীরা করোনায় মৃতদের গোসল, জানাজা ও সৎকার করেছেন। অসহায় কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি, জামায়াত, হেফাজতের বর্বরোচিত হামলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সক্রিয় ছিল।’

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে— সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকাল সাড়ে ৪টায় ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ে অত্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হবে।

 

/পিএইচসি/ এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী