শেখ হাসিনা বার্নের ওয়ার্ড বয়কে মারধর করা সেই ছাত্রলীগনেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৬:৪৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৪৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের উপ-দফতর সম্পাদক আকতারুল করিম রুবেলকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আকতারুল করিম রুবেলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে লেখক ভট্টাচার্য বলেন, ‘রুবেলের বিরুদ্ধে মাদক সেবন, চাঁদা দাবি এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়ার্ড বয়কে মারার যে অভিযোগ সেটা প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৬ জুলাই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক ওয়ার্ড বয়ের কাছে চাঁদা দাবি করে না পেলে তাকে মারধর করে রুবেল। ভুক্তভোগী ওয়ার্ড বয়ের মামলা দায়েরের ভিত্তিতে ২৭ জুলাই তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রুবেল নিজেকে সোহরাওয়ার্দী উদ্যানের রাজা দাবি করতেন বলে একাধিক সূত্রে জানা যায়।

/আইএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে