বিএনপি যাকে দেশনেত্রী বলে তার ছয়টি জন্মদিন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৫:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৫:৩৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যাকে দেশনেত্রী বলেন তার জন্মদিন ছয়টি। জাতির সঙ্গে এর চেয়ে বড় তামাশা আর কিছু নয়।’ শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন, কিন্তু খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেলো?’ এর শেষ কোথায় তাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ উদার গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। এতো আঘাত করার পরও এ দেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন ’

সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট ঘটেছে। রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় ৭৫’র ১৫ আগস্ট।’

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়ে প্রতিক্রিয়াশীল চক্র থেমে থাকেনি, তারা ৩ নভেম্বর জাতিকে নেতৃত্বশূন্য করতে কারাভ্যন্তরে হত্যা করেছিল জাতীয় চার নেতাকে। এরপর ষড়যন্ত্র পেয়েছে নবরূপ, পরে প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল সন্ত্রাসবিরোধী সমাবেশে।’

শেখ হাসিনা সরকার করোনা সংকটের শুরু থেকেই নানান সীমাবদ্ধতা নিয়েই তা মোকাবিলা করে যাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে প্রথম ঢেউ মোকাবিলা করেন। দ্বিতীয় ঢেউ জীবন ও জীবিকার মাঝে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তিনি মোকাবিলা করছেন।’

গণটিকা কার্যক্রম বাস্তবায়ন এবং সরবরাহ নিয়ে যেসব কথা উঠছে তা বাস্তবে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে, আগামী ছয় মাস টিকা আসা অব্যাহত থাকবে।’

গণটিকা কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু কেউ কেউ গণটিকা গ্রহণে জনগণের এ আগ্রহ ভালো চোখে দেখছে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এ নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালাচ্ছেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে। একদিকে টিকা আসতে থাকবে, অপরদিকে টিকা দেওয়া চলবে। টিকা নিয়ে কোনও সংকট নেই, আগামীতেও হবে না।’ এনিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চিকিৎসক সমাজকে মানবসেবার ব্রত নিয়ে মানুষের পাশে থাকা অব্যাহত রাখতে হবে। একজন অসহায় মানুষের রোগমুক্তি হলে এবং খেটে খাওয়া মানুষ খেতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মো. শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক, বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও বিএসএমএমইউতে বক্তব্য রাখেন স্বাচিপের সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা।

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান