তালেবান যুক্তরাষ্ট্রের পুতুল সরকার: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৪:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৪:৫৮

আফগানিস্তানে তালেবান সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল সরকার বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির অভিযোগ, ‘দেশটিতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার রোধে যুক্তরাষ্ট্র ধর্মীয় জঙ্গিবাদী শক্তি ‘তালেবান’ এর জন্ম দিয়েছিল। ২০ বছর পর আজ তারাই ভিন্ন কৌশলে তাদের তৈরি সেই জঙ্গিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা নিল; যা অত্যন্ত ন্যক্কারজনক ও আফগান জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতার শামিল।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক জরুরি সভায় এমত প্রকাশ করা হয়। পলিটব্যুরোর সদস্য বশিরুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মতামত উঠে আসে।

ওয়ার্কার্স পার্টি জানায়, আফগানিস্তানে তালেবানের পুনরায় ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ায় দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি বিস্তার লাভ করবে।

দলটির আরও অভিযোগ, ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারে মার্কিন সাম্রাজ্যবাদের হীন কৌশল এই অঞ্চলের শান্তি বিনষ্ট করবে।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উপস্থাপনায় আলোচনায় অংশ নেন পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, কামরুল আহসান, নজরুল ইসলাম হাক্কানী।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম