‘ইউএনও’র বাসভবনে হামলায় দলের কেউ থাকলেও ছাড় দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২৩:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,

বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় যারাই জড়িত থাক, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকেও বলেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও বলে দিয়েছেন— ঘটনার ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বরিশালের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। তাকে জিজ্ঞেস করেছি, সেখানে কী পরিস্থিত? তিনি জানিয়েছেন, এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এটা আওয়ামী লীগ, বিএনপি নয়। নিজেদের দলের কেউ অন্যায় করলে শাস্তি দিয়েছে এমন কোনো দৃষ্টান্ত বিএনপির আমলে নেই। কিন্তু আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আপন লোকদের সাজা, কিংবা দণ্ড দিয়ে এবং জেলে পাঠিয়ে প্রমাণ করেছেন আওয়ামী লীগ অন্যয়াকারীদের ছাড় দেয় না। বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতি করছে। ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই প্রমাণ করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে।’

তথ্যপ্রমাণসহ খালেদা জিয়ার জন্মদিন কবে তা প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় সত্যকে কখনও চাপা রাখা যায় না।’

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা করেছিলেন। এই সেদিনও তারা আন্দোলনে নামে কী করলো! গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা তাদের সেই পুরনো অভ্যাস।’

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট পদ্মাসেতু ও মেট্রোরেল— এগুলো বিএনপি কোনোদিন কল্পনাও করতে পারেনি। অথচ চন্দ্রিমা উদ্যানে যেতে নির্মাণাধীন মেট্রোরেলের স্থাপনার ওপর তারা হামলা করলো। সেখানে বিদেশিরা কর্মরত। মেট্রোরেলের চারটি গাড়ি ভাঙচুর করেছে। ড্রাইভারকে গুরুতর আহত করেছে। আর ঘটনা ঘটানোর পরে তারা সেই পুরনো কথারই পুনরাবৃত্তি করেছে।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও  বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

 

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের