রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে বড় বাধা  বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৭:৪০আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৮:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি।

বুধবার (২৫ আগস্ট) বিকালে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এত বড় দুঃসাহস হতো না।’ তিনি দাবি করেন, ইতিহাস নিয়ে কানামাছি খেলছে বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, ‘খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার একাধিক ভুয়া জন্মদিন পালন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সঠিক জন্মদিন কবে, তা জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে আবোল-তাবোল বলেন।’

ওবায়দুল কাদের বিএনপির কাছে জানতে চান, আর কতদিন ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের নায়ক বলবেন।’

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী