‘বাঙালি জাতিসত্তার ধারণা প্রতিষ্ঠা পেয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৬:০০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতিসত্তার ধারণা প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ চেয়েছিল গণতান্ত্রিক ও বহুদলীয় ব্যবস্থা এবং সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু সারাজীবন এসব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।

শনিবার (২৮ আগস্ট) ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’-বিষয়ে একটি গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনি বন্দি হলেও দেশের মানুষ সম্মিলিতভাবে তার নির্দেশে যুদ্ধে লিপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল ইসলাম বলেন, দেশ স্বাধীনের পর সংবিধান গঠনের পরপরই ১৯৭৩ সালে নির্বাচন দেন বঙ্গবন্ধু। তিন মাসের মধ্যে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ত্যাগ করে এবং অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য বিভিন্নমুখী উদ্যোগ নেন তিনি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন শুরু হয়। শতাধিক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু অনেক কিছু অর্জন করতে সক্ষম হন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বক্তব্য রাখেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের