উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫

উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে শক্তি একটু কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হচ্ছে। তাকে বহনের জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লির উদ্দেশে রওনা হবো। 

এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করায় শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তার যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। তার সঙ্গে ছেলে মইনুল হোসেন বিপ্লব দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি। 

তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান।

৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে