নোয়াখালী জেলা কমিটি বিলুপ্ত, আসছে আহ্বায়ক কমিটি 

পাভেল হায়দার চৌধুরী
০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩

সম্মেলনের মধ্য দিয়ে হওয়া নোয়াখালী জেলা আওয়ামী লীগ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হবে। আজ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠকে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে অভিযোগ ওঠা সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
 
আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নোয়াখালীর রাজনীতির উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্তে উপনীত হন।

২০১৯ সালের ২০ অক্টোবর নোয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ খায়রুল আনম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ওইদিন বিভিন্ন পদে আরও এক ডজন নেতা নির্বাচিত হন। স্থানীয় রাজনীতিতে দলাদলি ও বিরোধ সৃষ্টি হওয়ায় এই পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়নি কেন্দ্র থেকে। এরই মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কোম্পানিগঞ্জের পৌর মেয়র আবদুল কাদের মির্জা জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন। ‘সত্য বচনের’ নামে ওই অবস্থানে মির্জা কাদের সরাসরি একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। এনিয়ে নোয়াখালীর রাজনীতি অস্থির হয়ে উঠে। এরই মধ্যে মারামারিও হয় কয়েক দফায়। দাবি ওঠে, একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা রাত সাড়ে ১০টায় বাংলা ট্রিবিউনকে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে সভাপতি খায়রুল আনমকে আহ্বায়ক করে শিগগিরই ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

ওই দুই নেতা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে নোয়াখালীর রাজনৈতিক সংকট কাটিয়ে তোলা হবে। একরামুল করিম চৌধুরী ওই আহ্বায়ক কমিটিতে থাকবেন কিনা এই প্রশ্নে ওই দুই নেতা বলেন, কমিটি প্রকাশ করা হলে সেটা দেখবেন।

কেন্দ্রীয় ওই দুই নেতা আরও বলেন, নোয়াখালীর রাজনীতিতে শিগগিরই শান্তির সুবাতাস বইবে।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী