আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৬, ১৮:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৮:৫৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বেতন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়া চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের উদ্দ্যেশে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আপনাদের ফোরাম আছে, টেলিভিশনে টকশো করেন, আমরাতো আপনাদের সঙ্গেই আছি। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। আন্দোলন শেখাবেন না। আমরা আন্দোলন করা দল, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।'
রবিবার জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানসিকভাবে অসুস্থ রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। যেন তারা সুস্থ হয়ে পরিবারে ফেরত যেতে পারে।
এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পর তিনি হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসক নার্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন ছাড়াই আপনারা ন্যায্য পাওনা পাবেন। যতদ্রুত সম্ভব মানসিক স্বাস্থ্য আইন প্রণয়ন করে সংসদে পাস করা হবে।
মানসিক হাসপাতালের পরিচালক এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) নেতা এম এ আজিজ।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় কিডনী ইন্সটিটিউট এবং সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন।

/জেএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম