নেতাকর্মীদের এলাকায় জনমত যাচাই করতে বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৬:১৮আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬:১৮

আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে এলাকায় জনমত যাচাই করার নির্দেশ নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রতিটি ঘরে আওয়ামী লীগের কী অবস্থা তার হিসাব করেন। সেখানে আওয়ামী লীগের অবস্থা কী? শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কতটা? তার কর্মসূচিতে মানুষ কতোটা খুশি।’

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন।

সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জনমতের একটি রিপোর্ট তৈরি করবেন। যা মহানগরের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে জমা দেবেন।’ 

আওয়ামী লীগের কার্যক্রমে কেউ অসন্তোষ প্রকাশ করলে প্রতিবেদনে সেটাও উল্লেখ করতে বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা করলে দল অনেক উপকৃত হবে।’

এসময় দলে ‘যদি কিছু খারাপ লোক থাকে’ তাদের বাদ দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখানে ত্যাগী কর্মীর অভাব নেই। দরকার নেই খারাপ লোকের। খারাপ লোকদের বাদ দিয়ে, ভালো মানুষদের নিয়ে আমরা দল করবো। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।’ 

কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন হলে আমাদের দলের ভেতরের অন্তঃকলহ অনেকটা মিটে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা যদি নেতা নির্বাচিত করেন তাহলে দলের অভ্যন্তরে রেষারেষি, কোন্দল তৃণমূলেই থেমে যাবে। এটা আর নতুন করে সমস্যার কারণ হবে না।

১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ। 

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান