মুক্তিযুদ্ধকে বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৫:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:৩২

মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সাম্প্রদায়িক সহিংসতা রুখতে দলের নেতাকর্তীদের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। 

সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে তার কবরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানান নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১২ বছরে দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে কোনও হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। 

তিনি বলেন, গতকাল (রবিবার) রাতে পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদি পশুর পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে। এরকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, আগুন দিয়ে যাচ্ছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা উদ্ভব। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। 

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানকার প্রশাসন ও আমাদের সঙ্গেও প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন। দলীয় পর্যায়েও আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সাল থেকে এই দেশে হত্যা, ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা; তার উত্তরাধিকার এখনও বয়ে চলেছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বিএনপি। এই হত্যা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির জন্য দেশের বহুকষ্টে অর্জিত গণতন্ত্র বারে বারে ব্যাহত হচ্ছে। 

তিনি বলেন, শেখ রাসেলের জন্মদিনে আমাদের শপথ হোক বাংলাদেশের উন্নয়ন ও অর্জন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষ যে ডালপালা গজিয়েছে। এই বিষবৃক্ষের ডালপালাসহ সবকিছু উপড়ে ফেলতে হবে। 

‘সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে মন্দিরে হামলা করছে’- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, বিএনপিতো তাদের নেতাকর্মীদের মন্দিরের নিরাপত্তা ও পাহারা দেওয়ার জন্য বলেছে। কোথায় পাহারা দিয়েছে? ওদের পাহারা দিতে দেওয়া মানে হলো শিয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া। 

সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য (সাঈদ খোকন) বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দলগত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এসব বিষয়ে বিচ্ছিন্নভাবে কেউ যদি বলে থাকে, এটা আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো। দলে থেকে কেউ যদি দলের আদর্শ বিরোধী বক্তব্য দেয়, (আদর্শবিরোধী) আচরণ করে- তাহলে অবশ্যই সে শাস্তিযোগ্য হবে। 

বনানী কবরস্থানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজ্জামেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল ও আব্দুস সবুর প্রমুখ। 

পরে নেতাকর্মীদের নিয়ে কবরস্থান মসজিদে দলের নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। 

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী