গণ অধিকার পরিষদ নেতাদের ওপর হামলা দুঃখজনক: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৪:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫:০৮

বুধবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখজনক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।’

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আগামীকালের (১৯ নভেম্বর) সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মেয়র জাহাঙ্গীর আলমের মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তির অভিযোগকে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের পাশাপাশি সংবিধান লঙ্ঘন হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য।’

গতকাল টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি গণতন্ত্রকে বিলীন করে ফেলছে। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?’

সেতুমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না কাঁদছে। গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া ১ কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে; তারাই আবার গণতন্ত্রের কথা বলে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়ে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না?  জনমতকে অসম্মান কে দেখালো, সরকার না আপনারা? বিএনপি নিশ্চিত হয়েছে, জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়। সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা, সন্ত্রাসের মদদ দেয়, আওয়ামী লীগ নয়।’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি অস্থিরতাপূর্ণ। এটা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।’

 

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী