স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করবে আ. লীগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী  উদ্যানের শিখাচিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এছাড়া মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (১ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের  এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে মোকাবিলা করা হবে।’ বিএনপি খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আন্দোলনের পাঁয়তারা করছে জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাদের উদ্বেগ নেই। তারা এ ঘটনাকে আন্দোলনের ইস্যু করতে চায়। বিএনপি ছাত্র আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক আন্দোলনে বাতাস দিচ্ছে। তারা আইনের শাসন মানে না,  বিচার মানে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘অতীতে বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের