বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১২:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:৪৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‌‘মুজিববিহীন বাংলায় জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে।’

সোমবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নানক এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই বাংলা মা-কে স্বাধীন করেছিল। পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু মুজিব থাকার কারণে বঙ্গবন্ধুবিহীন বাংলায় ছিল স্বাধীনতার অপূর্ণতা। সেই ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোনও প্রভাব ফেলবে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নানক বলেন, ‌‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি উৎসব, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সামনে নিয়ে নৌকা মার্কায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আওয়ামী লীগের ভিতরে দলীয় প্রার্থীকে নিয়ে কোনও দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি নেই। মানুষ ঐক্যবদ্ধ। ডা. সেলিনা হায়াৎ আইভী গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে জয়লাভ করেছিল। এবার ইনশাআল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন।’

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান