বাংলাদেশের ক্রীড়া জাগরণের উৎস বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২

বাংলাদেশের ক্রীড়া জাগরণের উৎস মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা বলা হয়, তখন পুরো বাংলাদেশ জাগরিত থাকে।’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাপটপ অ্যান্ড ডেক্সটপ কম্পিউটার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘১৩ বছর আগে বাংলাদেশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধই ছিল বলা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো না। উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলো তালা বন্ধ থাকতো। জেলা পর্যায়ে কিছু কিছু খেলা হলেও জাতীয় পর্যায়ে দেশে সেইভাবে খেলাধুলা হতো না।  আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। এই জাগরণের উৎস হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।’

তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী পার্বতীপুর উপজেলার মানুষের ওপর যে নির্যাতন করেছে, স্বাধীনতার এই ৫০  বছরেও প্রতিটি ঘরে ঘরে সেই নির্যাতনের চিহ্ন আমরা পাই। অনেক চড়াই-উৎরাইয়ে এই ৫০ বছর ধরে আপনারা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে ধরে রেখেছেন।’

স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের প্রশংসা করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি প্রতিভাবান ও  অনুকরণীয় ব্যক্তিত্ব। এই সংসদীয় আসনের তিনি টানা সাত বারের এমপি। আশা করি, ধারাবাহিকভাবে সামনের নির্বাচনে সেই রেকর্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দিনাজপুরের মানুষ যাতে গর্ব করে বলতে পারি, আমাদের এরকম একজন নেতা আছেন। অপরাজেয় হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন।’

হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী