বিএনপি জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি দিয়েছে: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৭

বিএনপির কর্মসূচিকে জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন বলে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সিরিজ আন্দোলনের নামে ১১ দিনের জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। তারা জাতির পিতার জন্মদিন লক্ষ করে  জ্বালাও-পোড়াওয়ের এই কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি-জামায়াতের এই দেশবিরোধী অপরাজনীতি প্রতিহত করতে হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণের  ৬৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ইউনিটগুলোর  ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তারা জনগণকে নিয়ে আন্দোলন করে না, জ্বালাও-পোড়াও তাদের আন্দোলনের একমাত্র শক্তি। বিএনপি-জামায়াতের এই দেশবিরোধী অপরাজনীতি প্রতিহত করতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।’

তৃণমূলকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। তৃণমূলে আমাদের নেতাকর্মীদের অভাব নেই। আজকে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের মোকাবিলায় তৃণমূলকে প্রকৃত অর্থে শক্তিশালীর করার বিকল্প নেই।’  

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা মিসবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুউদ্দীন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, দফতর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ, কার্যনির্বাহী সদস্য সালাহ্ উদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ. এম. শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান