সুষ্ঠু নির্বাচনে শেখ হাসিনার সরকার সহযোগিতা করবে: কামরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৫:৪৯আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশন সেই নির্বাচন আয়োজন করবে। শেখ হাসিনার সরকার কমিশনকে সহযোগিতা করবে।’

শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক ‘দাবানল’ পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

অ্যাড. কামরুল ইসলাম বলেন, সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গেই আমরা লড়াই করতে চাই। বিএনপি-জামায়াত; এই খুনির দল, স্বাধীনতাবিরোধী শক্তি বাদ দিয়ে একটা মোর্চা হোক না- একটা সুন্দর শক্তিশালী মোর্চা হোক। আমরা চাই লড়াইয়ের মতো একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসুক, আমরা বিরোধী দলে যাই। আবার আমরা ক্ষমতায় আসি তারা বিরোধী দলে যাক, কোনও আপত্তি নাই।’

তিনি আরও বলেন, ‘সবাই দুইটি বড় দলের ঐক্যের কথা বলে, আমি বিশ্বাস করি কোনও অবস্থাতেই এই ঐক্য হতে পারে না। বিএনপির সঙ্গে কোনোদিনই আওয়ামী লীগের ঐক্য সম্ভব নয়। এরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, এই ক্ষত কখনও শুকাবার নয়। ঐক্য হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে কোনও অসুবিধা নেই। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাই হওয়া উচিৎ।

তিনি আরও বলেন, আজকে যারা গণতন্ত্রের কথা বলে যারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, দেশের উন্নয়নকে তুলে দেওয়ার চেষ্টা করছে, অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রিয় নেত্রী ২০৪১ সালে একটা উন্নত দেশের স্বপ্ন দেখাচ্ছেন। গত ১২ বছরে আমরা কথা থেকে কথাই এসেছি। সেই অবস্থা যারা সহ্য করতে পারে না। তারা পিছনের দিকে টেনে ধরার চেষ্টা করে।

প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, কবি নির্মলেন্দু গুণ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শেছেনি সেলিম রিপন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী