বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আ.লীগের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৯ মার্চ ২০২২, ১৯:১২আপডেট : ০৯ মার্চ ২০২২, ২১:১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই কর্মসূচি পালন করা হবে। বুধবার (৯ মার্চ) দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন আর কেউ পাবে না। আপনারা এই যুগে যারা আছেন, তারাই পাবেন। ভবিষ্যৎ বংশধর যারা আছেন, তারা এই দিন পালন করতে পারবেন না। আপনারা সৌভাগ্যবান, গোটা জাতি সৌভাগ্যবান।’

টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী কর্মসূচি

১৭ মার্চ সকালে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর বিকাল ৩টায় আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুব লীগ, ২৩ মার্চ যুব মহিলা লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সাত দিনব্যাপী লোকজমেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৯-২৫ মার্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এর আগে শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক