সংঘর্ষ থামাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৫:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৫০

সংঘর্ষ থামাতে এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে একটি কালো নোহা মাইক্রোবাসে ঢাকা কলেজে আসেন তিনি। কলেজের ভেতরে পুকুর ঘাটে গাড়ি থেকে নামার পরপরই তাকে ঘিরে ধরেন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। লেখকের সামনেই কেন্দ্রীয় ছাত্রলীগের নিষ্ক্রীয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক শিক্ষার্থী লেখককে উদ্দেশ করে বলেন, ‘আপনি তামাশা দেখতে আসছেন।’ তার কথা শেষ না হতেই আরেকজন বলেন, ‘কেন আসছেন এখানে? সারাজীবন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্রলীগকে আমরা বাঁচালাম। রাত থেকে ঝামেলা চলছে, অথচ আপনাদের কেউ আসলেন না।’

জটলার মধ্য থেকে কয়েকজনকে লেখকের দিকে তেড়ে যেতে দেখা যায়। গালাগালিও করেন অনেকে। তবে এসবের জবাবে কিছু বলেননি লেখক। এসময় মোবাইলে একে-ওকে কল করে কথা বলতে দেখা গেছে তাকে।

এসময় শিক্ষার্থীরা দীর্ঘদিন ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি না হওয়ার জন্যও লেখকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কলেজ শাখার নেতাকর্মীদের দাবি, কলেজের ছাত্রলীগের কমিটি থাকলে ব্যবসায়ীরা এত সাহস পেতো না। 

এসময় জবাবে লেখক বলেন, ‘কমিটি দিলেতো রাখতে পারো না। কমিটি থাকলে আজকে যে দুই জন দায়িত্বে থাকতো, তাদেরতো বহিষ্কার করতে হতো।’

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী