আন্দোলনের নামে নাশকতার জবাব হবে কঠোর: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ২০:২০আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:৪১

বিএনপি আন্দোলনের নামে কোনও নাশকতা-বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ যেমন কড়া জবাব দেবে, তেমনি মানুষের নিরাপত্তা রক্ষায় সরকারও কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘বিএনপির আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে ১৩ বছর ধরে শুনছি’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে আন্দোলন করার অধিকার থাকে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো, ভাঙচুর হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘‘একসময় হিজড়াদের কোনও পরিচয় ছিল না, সমাজ তাদের অবহেলিত করে রেখেছিল। বাংলাদেশে আর কেউ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।’’

সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী, তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ পাড়া প্রতিবেশী থেকে দূরে থাকতো, শেখ হাসিনার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সঙ্গে বসবাসের মর্যাদা দিয়েছেন। প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন—যা অন্য কেউ কখনও দেয়নি ও ভাবেনি।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউর ১১ নম্বর ভবনের সরু সিঁড়ি বেয়ে পাঁচ তলায় হিজড়া ফাউন্ডেশনের অপরিসর অফিসটিতে উপস্থিত হয়ে ড. হাছান মাহমুদ অভিভূত হয়ে হিজড়া সদস্যদের উদ্দেশে বলেন, ‘৭৫ সালের পর জিয়াউর রহমান, এরশাদ সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার, এমনকি বিশেষ ধরনের সরকারও দুই বছর ক্ষমতায় ছিল। কিন্তু কেউ হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে কোনও স্বীকৃতি দেয়নি, দিয়েছেন শুধু শেখ হাসিনা। তাই আপনারা সবাই বঙ্গবন্ধুকন্যার সঙ্গে থাকবেন।’

সভা শেষে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের