আঘাত করলে পাল্টা আঘাত: বিএনপিকে নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৯:২৪ আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:৪৬

বিএনপি-জামাতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না। মির্জা ফখরুল সাহেব, ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এটা মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত।

বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুর দেড়টার পর থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে শুরু করে। সোনারগাঁও হোটেল সংলগ্ন প্রান্তে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয়সহ মহানগর নেতারা। পরে বিক্ষোভ মিছিল পান্থপথ হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'হত্যার হুমকির' প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

এদিকে কর্মদিবসে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীতে যানজট সৃষ্টি হয়। অবশ্য জনভোগান্তির কারণে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, রাজপথে জবাব দেওয়ার জন্য একটু নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগর নেতারা।

 

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
সর্বশেষ খবর
মজাদার ও সুস্বাদু বিস্কুটের হালুয়া
মজাদার ও সুস্বাদু বিস্কুটের হালুয়া
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
আজ যে দুই বিভাগে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে একই
আজ যে দুই বিভাগে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে একই
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি