খালেদা জিয়া অসুস্থ থাকলে বিএনপি নেতাদের সুবিধা হয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৮:০০আপডেট : ১৩ জুন ২০২২, ২০:৫৮

বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, এ প্রার্থনা করছি। বিএনপি মনে হয় চায় না তিনি সুস্থ হোন। তিনি অসুস্থ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আজকে দেখলাম দলটির এক নেতা যেভাবে বক্তৃতা করছেন, বলছেন—খালেদা জিয়া কাতরাচ্ছেন। আমার মনে হলো তিনিই কাতরাচ্ছেন। আসলে উনারা চান না খালেদা জিয়া সুস্থ হোক। আমাদের চিকিৎসকরা আগেও উনাকে মেধা ও যোগ্যতা দিয়ে সুস্থ করে তুলেছেন। আগে তিনি যেমন অসুস্থ ছিলেন, এবারের অসুস্থতা তেমন নয়, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন তিনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে যে আনন্দ-উল্লাস সেটাকে ম্লান করতে, আতঙ্ক তৈরির জন্য এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, যারা গুজব রটায় তারা তো এ কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আমি মনে করি, এগুলোর সঙ্গে নাশকতার যোগ আছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এবং সম্প্রতি দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের সঙ্গে নাশকতার যোগসূত্র আছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএম ডিপোর বিষয়ে আমি আগেও বলেছিলাম, সেখানে নাশকতা ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার। ধীরে ধীরে এটি স্পষ্ট হচ্ছে। সিলেটে ট্রেনে আগুন লেগেছে একটা টয়লেট থেকে। খুলনাগামী একটি ট্রেন দাঁড়ানো অবস্থায় ছিল, সেটিতেও আগুন লেগেছে। মনে হচ্ছে এর সঙ্গে নাশকতার যোগ আছে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী