বিএনপিকেও একদিন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৬:২৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:৪৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মুসলিম লীগের প্রতীক প্রথমে ছিল সাইকেল। পরবর্তী সময়ে প্রতীক হয় হারিকেন। কিন্তু হারিকেন দিয়েও বর্তমানে মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না। তেমনি বিএনপি তাদের ধানের শীষ মার্কা বাদ দিয়ে হারিকেন ধরেছে। আমার মনে হয়, একসময় বিএনপিকেও হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না।’

শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বর্তমান বিশ্ব প্রেক্ষাপট উল্লেখ করে ড. হাছান বলেন, ‘পৃথিবীতে এখন সংকট চলছে। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য ৭০ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে, তবু অনেক দেশের চেয়ে কম। যারা বিশ্বাস করেন না তারা পদ্মা পার হয়ে পশ্চিমবঙ্গে গেলেই দেখবেন সেখানে ডিজেল লিটার ১১৬ টাকা, আমাদের ১১৪। যখন পৃথিবীতে স্থিতিশীলভাবে দাম কমবে, তখন বাংলাদেশেও মূল্য সমন্বয় করা হবে, কমবে। তেলের এই দাম বৃদ্ধি নিয়ে কারও মাঠ গরম করার সুযোগ নেই। কিন্তু বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।' 

বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ একটি বৃহত্তম দল। এই দলের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের এই আশা কোনও দিন পূরণ হবে না।’

শোক দিবসকে সামনে রেখে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কারণ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সাথে কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। তারপরের ২০ বছরের অচলাবস্থা ভেঙে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে এবং ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে সাড়ে ১৩ বছরে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তার ফলে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।'

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। বিশেষ বক্তা ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, রাজশাহী (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী