‘পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ না, আ.লীগ দায় নেবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৫:২৭আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬:৫০

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দলের কেউ না। তাই তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।’

শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আয়োজনে ১৫ আগস্ট নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।

ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয় উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘কোনও দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না। পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। কারণ গণমাধ্যমে তার বক্তব্য সেভাবে এসেছে, তা নিয়েও তার কথা রয়েছে।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, সেভাবেই যদি মিডিয়া আসে তবে আমরা বলবো, এতে আমরা বিব্রত নই। কারণ এটা দলের বক্তব্য নয়। ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শুক্রবার অনেকের বক্তব্যে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

পরে অবশ্য তিনি দাবি করেছেন, গণমাধ্যম তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান