শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৯:১৭আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৯:৪৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।’

তিনি বলেন, ‘একটি লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আরেকটি লক্ষ্য ছিল—বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার। সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন।’

রবিবার (২১ আগস্ট) ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সিনিয়র সব নেতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বেঁচে যান। কিন্তু ষড়যন্ত্র এখনও চলছে, ষড়যন্ত্র শেষ হয়নি।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাঙালির জীবনে আগস্ট কষ্টের মাস। এই মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যাকে হত্যার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এভাবে শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল। এমনকি কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আল্লাহর অসীম রহমতে তিনি প্রতিবারই বেঁচে গেছেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবোই।’

শহরের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

সভার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী