ইভিএমে ১৫০ আসনে ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আ.লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১৫:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৫:৪৯

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২৪ আগস্ট) নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সংলাপে আমরা ৩০০ আসনেই ইভিএম চেয়েছিলাম। নির্বাচন কমিশন অর্ধেক আসনে সম্মত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ২০১৮ সালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বলেছি, আধুনিক যে টেকনোলজি এটা ব্যবহার করা সঙ্গত। কারচুপি ও জালিয়াতির নির্বাচনের পুনরাবৃত্তি আমরা চাই না। তারপরও কিছু কিছু করে ইভিএম চালু করা হয়েছিল। এবারও আমরা ৩০০ আসনে চেয়েছিলাম।’

ইভিএমে কোনও ঝামেলা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ইভিএমকে ভয় পায়, আমি জানি না, তারা জনগণের ভোট নিরপেক্ষ হোক, কারচুপিমুক্ত হোক—এটা চায় কিনা।’

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আইভি রহমান সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। যখন বড় কোনও জনসভা হতো তাকে মঞ্চে বসানো যেত না। তিনি নিজে নিজেই মাঠে কর্মীদের সঙ্গে বসে থাকতেন। এ হলো তার একটা বৈশিষ্ট্য।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে আইভি রহমান দেশের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। কখনও নেতা বা অহংকারে বুঁদ হয়ে যাননি। আজকে তার মৃত্যুর দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’ খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী