প্রগতিশীল সমাজে ধর্মান্ধতার স্থান নেই: পরশ 

ঢাবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৭:৩২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:৩২

প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় ধর্মান্ধতার স্থান নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।  

সোমবার (২৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্য শুধু অর্থনৈতিক উন্নয়ন হবে না বরং আগামীর গন্তব্য হবে ন্যায়পরায়ণতা, মানবিক, বিজ্ঞান ও মেধাভিত্তিক প্রগতিশীল অস্প্রদায়িক সমাজ ব্যবস্থা।

তিনি আরও বলেন, সফলতার জন্য আমাদের সংক্ষিপ্ত পথ খুঁজলে চলবে না। যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। যোগ্যতা থাকলে কাউকে ডিঙিয়ে ওপরে উঠতে হয় না। যোগ্যতাই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় হলো এমন একটি প্রাঙ্গণ যেখানে বস্তুনিষ্ঠতা, উদ্ভাবন, গবেষণা, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি এবং যেকোনও কিছুকে বিশ্লেষণের সুযোগ থাকবে।

তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের উদ্ভাবনমুখী হতে হবে এবং গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন। সঞ্চালনায় ছিলেন এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল কবির।

/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের