দলের অনেকেই অর্থের বিনিময়ে ষড়যন্ত্রে সম্পৃক্ত, সংসদে এমপি আবুল কালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ২০:১৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২০:১৭

বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের অনেক লোকই এ ষড়যন্ত্রে জড়িত বলে জাতীয় সংসদে দাবি করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিভিন্ন জেলা ও উপজেলা যারা কাজকর্ম করছে তাদের দিকে নজর রাখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন সাবেক এই মন্ত্রী।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে ১৪৭ বিধির সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, পঁচাত্তরের খুনি চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনও ক্ষান্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জামালপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, কী ষড়যন্ত্র হচ্ছে, অনেক কিছুই জানি। সব কথা তো বলতে পারি না। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একান্তে কথা বলতে পারতাম, তাহলে অনেক কথা বলতে পারতাম।

তিনি বলেন, এখনও যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ভেতরে আমাদের নিজেদের অনেক লোকও অর্থের বিনিময়ে সম্পৃক্ত আছে।

তিনি বলেন, সংসদ সদস্য যারা আছেন তাদের পরিবার, আত্মীয়-স্বজনদের প্রত্যেককে সতর্ক করতে হবে। সবাই যদি সতর্ক থাকি, চোখ-কান খাড়া রাখি, তাহলে যে কোনও ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবো।

বিএনপি ও জামায়াত এখনও চক্রান্ত, ষড়যন্ত্র করছে দাবি করে আবুল কালাম আজাদ বলেন, বাইরে থেকে বহু অর্থ আসছে। ইতিমধ্যে তারা বিভিন্ন এলাকায় কিছু কিছু লোক ঠিক করেছে। আমরা যদি এগুলো শক্ত হাতে দমন না করি তাহলে হবে না।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী