সৈয়দা সাজেদাকে বিদায় জানাতে এসে স্মৃতিকাতর সহযোদ্ধারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী-সহকর্মীরা। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি দেশের রাজনীতির একটা বড় অধ্যায় জুড়ে রয়েছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। সৈয়দা সাজেদা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন ওবায়দুল কাদের

তিনি মরদেহে ফুল দিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার, স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি ছিলেন সৈনিক। স্বাধীনতা পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পুনর্গঠন, রক্তাক্ত ১৫ আগস্ট, ৩ নভেম্বর প্রতিটি সংকটে তিনি দলের পাশে ছিলেন।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

এদিকে শহীদ মিনারে সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আমরা হারিয়েছি রাজনৈতিক অঙ্গনের এক সাহসী নেতাকে। রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের এগিয়ে নেওয়ার পেছনে তার ভূমিকা অপরিসীম। অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি। তিনি যখন থেকে রাজনীতি শুরু করেছেন তখন থেকে নারীদের এগিয়ে নেওয়া, রাজনীতিতে তাদের এগিয়ে নেওয়া, সংগ্রাম করা, পরবর্তীতে মুক্তিযুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার যে অবদান তা স্মরণীয়। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি।

শহীদ মিনারে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সাজেদা চৌধুরী একজন অকুতোভয় নির্ভীক সেনানি ছিলেন। উনি ১৯৬৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দলের সংকটকালে কখনও সরে যাননি। প্রতিটি আন্দোলনে উনি অত্যন্ত তেজস্বী ভূমিকা পালন করেছেন। সত্তরের নির্বাচনে তিনি সংসদ সদস্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে মহিলাদের সংগঠিত করা এবং তাদের মুক্তিযুদ্ধে পাঠানোসহ নানা কাজ তিনি মুজিবনগর সরকারের সঙ্গে মিলে করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান যে পলিটিকাল অ্যাক্ট করেছিল বঙ্গবন্ধুর নাম নিয়ে দল করা যাবে না— সেই সময়েও তার বলিষ্ঠ ভূমিকা ছিল। তখন তিনি ভারপ্রাপ্ত মহিলা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর কঠিনভাবে এর বিরোধিতা করেন। তার সুদৃঢ় ভূমিকায় আমরা বঙ্গবন্ধুর নামে রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে তার নেতৃত্বে আমরা কাজ করেছি। শেখ হাসিনা দেশে আসার পর তিনি গ্রেফতারও হয়েছিলেন। নির্ভীকভাবে কাজ করেছেন তিনি, কোনদিন পিছ পা হননি।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

ছবি: নাসিরুল ইসলাম। 

/ইএইচএস/এসএম/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম