যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপে সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার  (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে  এই ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম দুলাল (৪৫), ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ (৪৫) এবং গুলিস্তান ১ নম্বর ইউনিট যুবলীগের সদস্য রবিন (৩৫)।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা  জানিয়েছেন, সোমবার দুপুরে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে মতবিনিময় সভার এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এতে তাদের দুই জনের মাথায় ও একজনের চোখে আঘাত পান।  

/এআরআর/এআইবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী