বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো অন্তঃসারশূন্য: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৪:১৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:৩১

বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। তাদের রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যেকোনও সময় এমনটা ঘটতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হলো, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।’

তিনি বলেন, ‘গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।’

২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? বিএনপি মহাসচিবকে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে?’

বিদ্যুৎ খাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদি অমানিশার আঁধার উপহার দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে– অথচ বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এই বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম দুর্নীতির কোনও সুযোগ নেই।’

যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে বিএনপির মুখে সবসময় অনিয়ম, দুর্নীতির কথা শোভা পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধী দল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ বছর শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা সরকারের নিবিড় তদারকির কারণে সাম্প্রদায়িক অপশক্তি কোনও অঘটন ঘটাতে পারেনি। এ কারণেই বিএনপির মনের জ্বালা আরও বেড়ে গেছে।’

 

 

/ইএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম