বিদ্যুৎ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি 
০৬ অক্টোবর ২০২২, ১৫:১৫আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫:১৫

বিদ্যুৎ নিয়ে বেএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, দেশে বিদ্যুতের কোনও ঘাটতি নেই, এরপরেও সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে বিদ্যুৎ খাতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও বাড়াতে পারেনি। এই ব্যর্থতা, অযোগ্যতা ঢাকতে ও সরকারের উন্নয়ন-অগ্রগতি দেখে তারা নির্লজ্জ মিথ্যাচার করছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বজ্রকণ্ঠ ইয়ুথ সোসাইটির আয়োজনে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপি একটি উগ্র সাম্প্রদায়িক দল, জামায়াত তাদের পরিপূরক। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি নেতাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ মানায় না। বিশেষ একটি সম্প্রদায়ের আনুকূল্য পেতে তারা এসব করছেন।

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বজ্রকণ্ঠ ইয়ুথ সোসাইটির সভাপতি আবিদুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার গৌরব চাকী। দিনব্যাপী কর্মশালায় স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম