বিএনপি আবারও নৈরাজ্য, হত্যা ও জঙ্গি উত্থানের অপচেষ্টায় লিপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৮:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশে আবারও নৈরাজ্য, হত্যা ও জঙ্গি উত্থানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার পতনে বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বিএনপির জামাইদের খায়েশ হয়েছে আগামী ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে কে কোন পদে থাকবে সবই তারা নিজেরা নাকি ঠিকঠাক করেছে। ষড়যন্ত্রের নীলনকশায় মত্ত রয়েছে তারা।

তিনি বলেন, দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে তখন আবারও নীলনকশা তৈরি করে দেশকে পিছনের দিকে টেনে ধরার চেষ্টা করছে জামায়াত-বিএনপি শক্তি। তাদের প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াতের সময় প্রায় একুশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং মামলা-হামলার শিকার হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একাত্তরে যারা রাজাকার ছিল তারা এখনও রাজাকারই রয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ বলেন, বাংলাদেশকে কোন পেছনের দিকে নিয়ে যেতে চান মির্জা ফখরুলরা। বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন হবে দুঃস্বপ্ন।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, আইনজীবী তুরিন আফরোজ, ঢাকা উত্তর ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ মিলু।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম