বিএনপি নেতারা পালানোর পথ খুঁজে পাবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৪:০৮আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫:৩৩

দেশ ছেড়ে পালানোর রাজনীতি করে বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশ ছেড়ে পালানোর পথ খুঁজে পাবে না। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির "উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে” তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আমাদের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। আমাদের জন্ম এ দেশে। প্রয়োজনে মরবো, জেলে যাবো, তবু দেশ ছেড়ে পালাবো না।

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, তারা যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে। বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেনি। তার দণ্ড স্থগিত করে বাসায় থাকার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশেকে ডিজিটাল দেশে রূপান্তর করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো আমরা। ৫০তম পবিত্র সংবিধান দিবস মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক সংকটের বিষয়ে তিনি বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের