যুবলীগের সমাবেশের আগে সোহরাওয়ার্দীতে প্রবেশ বন্ধ, কড়াকড়ি পুলিশের

ঢাবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১৫:০৩আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৭:২৯

শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরেজমিন দেখা যায়, সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করেছেন আয়োজকরা। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের দুদিন আগ থেকেই সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সংবাদকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না দায়িত্বরত পুলিশ।

যুবলীগের সমাবেশের আগে সোহরাওয়ার্দীতে প্রবেশ বন্ধ, কড়াকড়ি পুলিশের

উদ্যানে প্রবেশের সব গেটে দায়িত্বরত আছে পুলিশের টিম। শুধু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশের গেট (ভিআইপি গেট) দিয়ে প্রবেশ করছে নিরাপত্তা কর্মী ও সমাবেশ বাস্তবায়নে দায়িত্বরত টিম। যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অনেক নেতাকর্মী এসেও প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি গণমাধ্যমকর্মীরা প্রস্তুতির খবর সংগ্রহ করতে এসে অনুমতি না পেয়ে মূল ফটক থেকে ফিরে যাচ্ছেন।

এই প্রতিবেদক বেশ কয়েকবার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মন্তব্য জানতে চাইলেও এ বিষয়ে স্বপরিচয়ে কথা বলতে রাজি হননি তারা।  

এছাড়াও, উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, আনসার, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। অন্যদিকে সমাবেশের মূল মাঠে চলছে অনুষ্ঠানের রিহার্সেল। কী কী পারফরম্যান্স করা হবে, কী কী মঞ্চস্থ করা হবে সেসব বিষয়ে চলছে প্রস্তুতি। 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী