‘বিএনপিকে মনে রাখতে হবে, বোয়াল কিন্তু পুঁটি মাছ খেয়ে ফেলবে’

দিনাজপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৭:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।’

হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।’

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় সমাবেশের তিন আগে থেকে সেখানে পিকনিক শুরু করে দেন বিএনপি নেতাকর্মীরা। ওই সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক করেছেন তারা। সমাবেশে ঘিরে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সাহেব বলেছেন, “আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন”।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি বারবার বলছেন খেলা হবে। গতবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সেসময় রমেশ চন্দ্র একাই আপনাকে আউট করেছিলেন। শুধু একবার না, আপনাকে পাঁচবার পরাজিত করেছেন তিনি। এবারও এমনভাবে পরাজিত হবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলবো না। এখন থেকে আপনাদের সঙ্গে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি