ছাত্রদলকে ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়ে ছাত্রলীগের প্রতিবাদী মিছিল

ঢাবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:১৭

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি আবারও দেশে ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করতে পারে এমন অভিযোগ তুলে তাদের প্রতিহত করতে ‘রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ ব্যানারে প্রতিবাদী মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) মিছিলটি বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা সিকদারের নেতৃত্বে হাইকোর্টের মোড় থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল, শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যে এসে এক প্রতিবাদী সমাবেশ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। 

এছাড়া ঢাবি ক্যাম্পাসের কার্জন হল, দোয়েল চত্বর, টিএসসি, পলাশী মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা ও নীলক্ষেত পয়েন্টসহ কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। 

প্রতিবাদী মিছিল ও অবস্থানের বিষয়ে তিলোত্তমা সিকদার অভিযোগ করেন, ‘বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশের কথা বলে গত কয়েক দিন ধরে নয়া পল্টনে যে বোমা সন্ত্রাস ও পুলিশের ওপর হামলা করেছে তাতে দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।’

এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতেও আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ প্রস্তুত আছে, এটা জানান দিতেই আমাদের এই প্রতিবাদী সমাবেশ।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান