যাদের হাতে রক্তের দাগ তারা কীভাবে রাষ্ট্র মেরামত করবে, প্রশ্ন কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:৪২

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, যাদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত?

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এই প্রশ্ন রাখেন তিনি।

বিএনপি নেতাদের ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি' ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিতে সংবিধান সংশোধন করেছে তারা। ৫ বার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছে তারা। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত?

তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছেন, তিনি হবেন বিএনপির নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেলো সেই অহংকার। দেশের জনগণ তাদের দম্ভ চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭৫-এর পরে আর কোনও রাজনীতিকের এত ঝুঁকিপূর্ণ জীবন দেখা যায়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। শেখ হাসিনার অপরাধ, নিজের টাকায় পদ্মা সেতু। একদিনে ১০০ সেতু, ১০০ রাস্তা উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে, মেট্রোরেল উদ্বোধন করবেন তিনি।

আন্দোলনের জন্য যুব মহিলা লীগকে প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান। আবারও সংগ্রাম, আবারও আন্দোলন মোকাবিলা করতে হবে। নির্বাচনে আবারও মোকাবিলা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। পরে ওবায়দুল কাদের যুব মহিলা লীগের নতুন নেতৃত্বের ঘোষণা করেন। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। 

 

 

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম