বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৩:০৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৩:০৯

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে’ মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।’

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্বপ্নের পদ্মা সেতু করেছি। কর্ণফুলী টানেল হচ্ছে। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। এতকিছুর পরও ছলচাতুরি কোথায় করলাম আমরা?’

‘আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। তবে বাংলাদেশের খাদ্য সংকট হবে না, ইনশাল্লাহ।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয় বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল।’

তিনি বলেন, ‘বিএনপি আমলে বিশ্বকাপ খেলার সময় কোথাও না কোথাও বিদ্যুতের জন্য গ্যাঞ্জাম হয়েছে। তারা গণতন্ত্র গিলে খেয়েছে, এত বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে চাতুরি করেছে, আমরা কারও সঙ্গে চাতুরি করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি, হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।’  

এ সময় সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী